২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত, নিহত ২

ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লোদিতে দ্রুতগতির একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2020, 02:49 PM

Updated : 08 Apr 2022, 12:19 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরের দিকে হওয়া এ দুর্ঘটনার পর মিলান ও বোলোনার রেল যোগাযোগেও ব্যাপক বিঘ্ন ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর, জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনাস্থলে জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা পৌঁছেছেন।

নিহতদের দু’জনই ট্রেনের ক্রু বলে স্থানীয় টেলিভিশন স্কাই ইতালিয়া জানিয়েছে। আহতের সংখ্যা ২৭ বলেও তাদের প্রতিবেদনে জানানো হয়েছে।

রাজ্য রেলওয়ে এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান থেকে ৪০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।