২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বে কার্বনদূষণের মাত্রা বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার দাবানল’

বিশ্বে কার্বন দূষণের মাত্রা বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার দাবানল। পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব এবছর একলাফে অনেক বেড়ে গিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাওয়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jan 2020, 06:35 PM

Updated : 08 Apr 2022, 12:15 AM

মনুষ্যসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নির্গমণে এমনিতেই বিশ্বে কার্বন দূষণ বাড়ছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি তা আরো শোচনীয় করে তুলছে।

এবার বিজ্ঞানীরা বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব রেকর্ডসংখ্যক বাড়ার যে পূর্বাভাস দিয়েছেন তার দুই শতাংশ বৃদ্ধিই ঘটবে অস্ট্রেলিয়ার দাবানলের কারণে।

শুক্রবার আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে বলেছে, “১৯৫৮ সালে কার্বন দূষণ পরিমাপের শুরু থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে ২০২০ সালেই বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব সবচেয়ে বেশি বাড়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।”

বিবৃতিতে আরো বলা হয়, মে মাসে বায়ুমন্ডলে কার্বনের ঘনত্ব প্রতি মিলিয়নে ৪১৭ কণার ওপরে চলে যেতে পারে। অর্থাৎ, বছরে গড়ে ঘনত্ব বাড়তে পারে ৪১৪.২+ ০.৬ পিপিএম। যা ২০১৯ সালের গড় ঘনত্বের চেয়ে ২.৭৪+০.৫৭ পিপিএম বেশি।

পৃথিবীর বায়ুমন্ডলে কার্বনের ঘনত্ব বিজ্ঞানীদের হিসাবমতে, সহনীয় মাত্রার চেয়ে এরই মধ্যে অনেক বেশি হয়ে গেছে। আর এখন এর অস্বাভাবিক বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়ার দাবানলেন ভূমিকার কথা বিবৃতিতে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, একবছরে কার্বনের ঘনত্ব প্রায় ২.৪৭ পার্টস পার মিলিয়ন বৃদ্ধি পেলে রেকর্ড সৃষ্টি হবে। আর এই বৃদ্ধির এক পঞ্চমাংশই অস্ট্রেলিয়ার দাবনলের কারণে ঘটবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।