২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেগে ছুরি হামলা, ৩৫ বছর বয়সী সন্দেহভাজন গ্রেপ্তার

হেগ শহরে ছুরি হামলার ঘটনার সঙ্গে জড়িত ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে হল্যান্ড পু্লিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2019, 12:16 AM

Updated : 08 Apr 2022, 05:07 PM

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ব্যস্ত মার্কেট এলাকার রাস্তায় অজ্ঞতা এক সন্দেহভাজন ১৫ বছর বয়সী দুই কিশোরী ও ১৩ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার এক বিবৃতিতে হেগ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সন্দেহভাজনের ‘নির্দিষ্ট কোনো বাড়ি বা থাকার জায়গা ছিল না’।

তবে সন্দেহভাজনের বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

হামলায় আহত ওই তিন জনকে শুক্রবার রাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হামলার আগে তারা কেউ কারো পরিচিত ছিল না।

এক প্রত্যক্ষদশীর বর্ণানা থেকে জানা গেছে, হামলার পর ছুরিকাহত দুই কিশোরী চিৎকার করে দৌঁড়ে রাস্তা থেকে পাশের একটি দোকানে গিয়ে আশ্রয় নেয়, এ সময় ‘অ্যাথলেটিক’ এক ব্যক্তি বিভিন্ন বাঁধার ওপর দিয়ে লাফিয়ে ঘটনাস্থল থেকে সহজেই পালিয়ে যায়।

ঘটনার পর কয়েক ঘন্টা ধরে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। চিকিৎসা কর্মীরা আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর সূত্রের খোঁজে পুলিশ ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালায়।