২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরছে সেনা, শান্তি ফিরছে পূর্ব ইউক্রেইনে

পূর্ব ইউক্রেইনে পাঁচ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হতে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী এবং রাশিয়াপন্থি বিদ্রোহী দল উভয়ই ডনবাস অঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Oct 2019, 08:45 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

লুহানস্ক অঞ্চলের জোলোটে শহরে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সেনা প্রত্যাহার শুরু হবে।

২০১৪ সালে শুরু হওয়া ডনবাস যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এর আগে আরো কয়েকবার উভয় পক্ষ যুদ্ধবিরতি করে এবং পরষ্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আবার সংঘাতে জড়িয়ে পড়ে।

ইউক্রেইনের সেনাবাহিনীর পক্ষ থেকে ফেইসবুকে এক বিবৃতিতে বলা হয়, “গত সপ্তাহ থেকে সবপক্ষ যুদ্ধাবিরতির চুকিত মেনে চলায় এই সেনা প্রত্যাহার সম্ভব হয়েছে।”

বিদ্রোহীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও রাশিয়ার সংবাদ সংস্থা ‘রিয়া’ জানায়, চুক্তি অনুযায়ী বিদ্রোহীরাও তাদের বাহিনী প্রত্যাহার করে নেবে।

ইউক্রেইন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির নেতাদের উদ্যোগে আলোচনার মাধ্যমে সর্বশেষ যুদ্ধবিরতিতে উপনীত হওয়া সম্ভব হয়েছে বলে জানান ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী ভাদিম প্রিস্টাইকো।

গত মাসের ওই আলোচনায় ইউক্রেইন, রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদীরা বেশ কিছু বিষয়ে একমত হয়। যার মধ্যে অন্যতম হলো স্বায়ত্তশাসন। কিয়েভ ওই অঞ্চলে স্বায়ত্তশাসনের প্রস্তাবে রাজি হয়েছে, সেখানে স্থানীয় নির্বাচন হবে।