২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বারবিকিউয়ের গন্ধ নিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা

হইচই করে বারবিকিউ পার্টি করছিলেন প্রতিবেশী এক পরিবার । বিষয়টি মোটেও পছন্দ হয়নি পশ্চিম অস্ট্রেলিয়ার এক নারীর। তাই পার্টি করা আটকাতে মামলা করে বসেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 10:05 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

পার্থের বাসিন্দা কিল্লা কার্ডেনের অভিযোগ, তাদের কার্যকলাপ বিশেষ করে বারবিকিউর গন্ধ ও ধোঁয়া এবং বাচ্চাদের চিৎকার-চেঁচামেচি আবাসিক আইনের লঙ্ঘন।

নিরামিষাশী কার্ডেন সোমবার নাইন নিউজকে বলেন, “তারা ইচ্ছা করে এমন জায়গায় বারবিকিউর চুলা রেখেছে যেন আমি গন্ধ পাই। আমি চারিদিকে মাছের গন্ধ পাচ্ছিলাম।

“তাদের জন্য আমি উঠানে বসে একটু আয়েশ করতে পারছিলাম না, আমি সেখানে যেতেই পারছিলাম না। একই কাণ্ড যাতে আবারও না হয় তাই আমি আইনের সাহায্য চেয়েছি।”

যদিও অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত ওই নারীদের আবেদন ‘অযৌক্তিক’ এবং ‘প্রমাণের অভাবে’ খারিজ করে দিয়েছে।

প্রাথমিকভাবে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে কার্ডেনের অভিযোগ খারিজ হয়ে যাওয়ার পর তিনি এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যান।