২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাঙ্ক-বিধ্বংসী নাগ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

রাজস্থানের পোখরানে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ‘নাগ'-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2019, 11:07 PM

Updated : 25 Jul 2022, 08:16 PM

এনডিটিভি জানায়, ক্ষেপণাস্ত্রটি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার আগে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও) গত রোববার এ পরীক্ষা চালিয়েছে।

রাতের অন্ধকারে এবং দিনের আলোয় তিন দফায় এ পরীক্ষা চালানো হয়েছে এবং তিনটি পরীক্ষাই সফল হয়েছে বলে জানিয়েছেন ডিআরডিও’র এক কর্মকর্তা।

প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ গত বছরই এ নাগ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (নামিস) সেনাবাহিনীতে অন্তর্ভূক্ত করার অনুমতি দেয়। ডিআরডিও এ ক্ষেপণাস্ত্রের নকশা তৈরি এবং নির্মাণ করেছে।

তৃতীয় প্রজন্মের এ ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক প্রযুক্তিতে লক্ষ্যভেদ করতে সক্ষম। শ্ত্রু ট্যাঙ্ককে দিন বা রাত, যে কোনও সময়ে গুঁড়িয়ে দিতে সক্ষম এটি।

সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে এ ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ সংযোজন বলেই মনে করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রটি নিয়ে সেনাবাহিনী ও ডিআরডিও আরো পরীক্ষা-নিরীক্ষা চালাতে চায়।