২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ

শ্রীলঙ্কার মাদক মামলায় দোষীসাব্যস্ত চারজনের মৃত্যুদণ্ড কার্যকরের উপর ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Jul 2019, 05:12 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের জবাবে শুক্রবার এ রায় দেওয়া হয় বলে জানান আসামি পক্ষের এক আইনজীবী।

শ্রীলঙ্কা ঘিরে রমরমা মাদক কারবার কঠোর হাতে রুখতে ৪৩ বছর পর আবারও সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা।

দেশটির আইনে ধর্ষণ,মাদক চোরাকারবারি ও খুনের দায়ে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ১৯৭৬ সালের পর থেকে সেখানে কখনোই এ দণ্ড কার্যকর হয়নি।

গত মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ওই চার ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশে সাক্ষর করেন। যদিও অপরাধীদের নাম প্রকাশ করা হয়নি।

তারপরই শুরু হয় নতুন করে জল্লাদ নিয়োগের তোড়জোড়। কারণ, ফাঁসিকাঠ দেখার পর মানসিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার শেষ জল্লাদ বছর পাঁচেক আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। গত বছর একজনকে নিয়োগ দেওয়া হলেও শেষ পর্যন্ত তিনিও কাজে যোগ দেননি।

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এরই মধ্যে নতুন দুইজন জল্লাদকে নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন করেছে।

এদিকে, শ্রীলঙ্কায় সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন।

পুরনো খবর:

দুই জল্লাদ ভাড়া করল শ্রীলঙ্কা