২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়া উপকূলে শরণার্থী নৌকাডুবি, বহু মৃত্যুর আশঙ্কা

তিউনিসিয়া উপকূলে শরণার্থীদের একটি নৌকা ডুবে অন্তত ৮০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jul 2019, 10:06 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

প্রাথমিকভাবে উদ্ধার পাওয়া চারজন বৃহস্পতিবার নৌকাটি জারজিস শহরের কাছে ডুবে গেছে বলে উপকূলরক্ষীদেরকে জানায়। ওই চারজনের একজন পরে হাসপাতালে মারা গেছে।

নৌকাটিতে আফ্রিকান শরণার্থীরা লিবিয়া থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। তিউনিসিয়ার এক সরকারি কর্মকর্তা এবং রেড ক্রিসেন্ট একথা জানিয়েছে।

উদ্ধার পাওয়া মালির তিন নাগরিক জানিয়েছেন, তারা লিবিয়ার জুয়ারা থেকে যাত্রা করেছিলেন। নৌকা ডুবে গিয়ে বহু মানুষ পানিতে তলিয়ে গেছে বলে জানান তিনি।

গত মে মাসে তিউনিসিয়া উপকূলে এমনই এক শরণার্থী নৌকা উল্টে অন্তত ৬৫ জন ডুবে গিয়েছিল।

ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর জন্য শরণার্থীরা প্রধানত পাচারকারিদের সহায়তায় লিবিয়ার পশ্চিম উপকূলই থেকেই যাত্রা শুরু করে।