২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে মৃত মায়ের থেকে জন্ম শিশুটির মৃত্যু

চারদিন ধরে চলেছে যমে-মানুষে টানাটানি। শেষ পর্যন্ত হেরে গেলো ছোট্ট রাইলি। লন্ডনে ছুরিকাঘাতে নিহত অন্তঃসত্ত্বা মায়ের পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে যাকে পৃথিবীতে আনা হয়েছিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jul 2019, 08:28 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

গত শনিবার ভোররাত সাড়ে ৩টায় দক্ষিণ লন্ডনের একটি ঠিকানায় পুলিশের ডাক পড়ে। সেখানে গিয়ে ছুরিকাঘাতে নিহত ২৬ বছরের এক অন্তঃসত্ত্বা নারীকে পান তারা। অস্ত্রোপচারের মাধ্যমে ওই মৃত কেলি ম্যারির পেটে থাকা মুমূর্ষু রাইলিকে বের করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার স্থানীয় সময় ০২:১০ জিএমটিতে মারা যায় রাইলি।

ডিটেক্টিভ চিফ ইন্সপেক্টর মিক নরম্যান বলেন, “আজ সকালে আমরা কেলির ছেলে রাইলির মৃত্যুর দুঃখজনক খবরটি পাই। তার পরিবারের জন্য সমবেদনা।”

পুরনো খবর:

লন্ডনে ছুরিকাঘাতের ঘটনায় গর্ভবতী নারীসহ নিহত ২