২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে মসজিদে গুলিতে ইমাম আহত, বন্দুকধারীর আত্মহত্যা

ফ্রান্সের পশ্চিমের নগরী ব্রেহেস্তে একটি মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় এক বন্দুকধারী গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Jun 2019, 04:15 PM

Updated : 08 Apr 2022, 04:22 PM

পরে কাছের শহর গিপাভায় সন্দেহভাজন ওই বন্দুকধারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, ওই ব্যক্তি মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার লোকজন মসজিদ থেকে বের হওয়ার সময় ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ‍গুলি ছোড়েন বলে জানান ব্রেহস্তের প্রসিকিউটর জ্যঁ-ফিলিপ রোহ্যচেপ। যাতে মসজিদের ইমাম এবং আরো এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

তবে কী কারণে এ হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।