২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়াইয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

হাওয়াইয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয় আরোহীর সবাই মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 03:11 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

হনলুলু কাউন্টির মকুলেয়ারের ডিলিংহাম বিমানঘাঁটির কাছে দুই ইঞ্জিনের ওই উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানা বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হনলুলু ফায়ার ডিপার্টমেন্টে উড়োজাহাজ বিধ্বস্তের খবর দেওয়া হয়।

উড়োজাহাজের আরোহীদের কেউ বেঁচে নেই বলে এক টুইটে জানায় কিং এয়ার ফ্লাইট।

 

“এই মুহূর্তে প্রাথমিক খবর হচ্ছে, সেখানে নয়জন আরোহী ছিলেন যাদের কেউ বেঁচে নেই।”

দুর্ঘটনাস্থলের ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসস্তুপ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

উড়োজাহাজটি উড্ডয়ন করছিল নাকি অবতরণ করছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র সেনাবাহিনী যৌথভাবে ডিলিংহাম বিমানঘাঁটি ব্যবহার করে।