২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক খারাপ আর খারাপ হচ্ছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক খারাপ আর খারাপ হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jun 2019, 06:58 PM

Updated : 08 Apr 2022, 04:18 PM

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের আরোপিত একগাদা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পুতিন একথা বলেন।

পুতিন এ মাসে জি-২০ সম্লেনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে এ নেতিবাচক মন্তব্য করলেন। জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রামেপর সঙ্গে সাক্ষাৎও করতে পারেন তিনি।

সিরিয়া, ইউক্রেইন এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগসহ নানা বিষয় নিয়েই মস্কো-ওয়াশিংটন সম্পর্ক টানাপোড়েনর মধ্য দিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতির মধ্যেই মির টিভি চ্যানেলকে পুতিন বলেছেন, “আমাদের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। তা কেবল খারাপ আর খারাপই হচ্ছে।”

আমার মতে, “বর্তমান প্রশাসন সম্প্রতি কয়েক বছরে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কয়েক ডজন সিদ্ধান্ত চাপিয়েছে।”

তবে এমন কথা বললেও সাক্ষাৎকারে সম্পর্কের এ চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে নির্বিঘ্ন একটি বন্ধন গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন পুতিন।