২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের জিযান বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সীমান্তের নিকটবর্তী সৌদি আরবের জিযান বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2019, 11:26 AM

Updated : 08 Apr 2022, 04:17 PM

এক টুইটে হুতিদের আল মাসিরাহ টেলিভিশন এ দাবি করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই বিমানবন্দরে সৌদি আরবের ড্রোন বাঙ্কারগুলোতে ও স্টেশনগুলোতে হামলা চালানো হয়েছে বলে টুইটে জানানো হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার দাবিটি নিশ্চিত করেনি সৌদি আরব। 

সম্প্রতি সৌদি আরবের শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

এই বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান।

এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। গত চার বছর ধরে চলা এ যুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ জন বেসামরিক নিহত ও ১০, ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে ভাষ্য জাতিসংঘের।

অপুষ্টি, অসুখ ও ভগ্নস্বাস্থ্যের মতো নিরাময় যোগ্য কারণে আরও কয়েক হাজার বেসামরিকের মৃত্যু হয়েছে। সৌদি সামরিক জোটের অবরোধে কারণে ইয়েমেন প্রায় দুর্ভিক্ষের প্রান্তে পৌঁছে গেছে।