চীন-রাশিয়ার সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে ভালো: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ও চীনের মধ্যে সম্পর্ক এখন অন্য যে কোনো সময়ের মধ্যে সবচেয়ে ভালো।
বুধবার মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি একথা বলেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত শতকের ষাটের দশকের পর চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্কে অবনতি হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের বন্ধুত্ব বেশ চমৎকার।
ভেনেজুয়েলা, ইয়েমেন, সিরিয়া ইস্যুতে বেইজিং-মস্কোর অবস্থান একবিন্দুতে।
পুতিন এ সম্পর্ককে বলছেন, 'অভূতপূর্ব সর্বোচ্চ মাত্রা'।
বুধবার থেকে শুরু হওয়া রাশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি সেন্ট পিটার্সবুর্গ ইকোনমিক ইন্টারন্যাশনাল ফোরামেও অংশ নেয়ার কথা রয়েছে।
