দুবাইয়ে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তিন মাইল দক্ষিণে ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে।
তিন ব্রিটিশ এবং এক দক্ষিণ আফ্রিকান যুক্তরাজ্য-নিবন্ধিত ডিএ৪২ বিমানে ছিল বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ।
ওয়েস্ট সাসেক্স এ শোরহাম বিমানবন্দরে থাকা চার-আসনের এ বিমানটি ‘ফ্লাইট ক্যালিব্রেশন সার্ভিসেস’ এর মালিকানাধীন। এ প্রতিষ্ঠানটি বিমানবন্দর এবং বিমানপোতে বিমান অবতরণ ও রেডারসহ বিমান চলাচলে এমন সহায়ক নানা পদ্ধতির মান নিয়ন্ত্রণের কাজে বিশ্বব্যাপী স্টাফ পাঠিয়ে থাকে।
বিমান বিধ্বস্তের কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে। বিমানটি নিচে নেমে এসে বিধ্বস্ত হয়ে এর পাইলট কো-পাইলট এবং দুই যাত্রী নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এ দুর্ঘটনায় বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর ৪৫ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন ফ্লাইটের সময় পিছিয়ে গেছে এবং অনেক ফ্লাইটের গতিপথও পরিবর্তন করা হয়েছে।
