২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে হুঁশিয়ার করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বি-৫২ বিমান

মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারের মার্কিন ঘাঁটি ইরানের হুমকির মুখে পড়াতেই এ ব্যবস্থা বলে বর্ণনা করেছে ওয়াশিংটন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 May 2019, 09:11 PM

Updated : 08 Apr 2022, 04:10 PM

মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মধ্যপ্রাচ্যে পাঠানো অতিরিক্ত বাহিনীর অংশ হিসাবেই এ বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছে।

সেখানকার মার্কিন বাহিনীর জন্য ইরান পরিষ্কারভাবেই হুমকি হয়ে উঠেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের। আর তাই ইরানের হুমকি মোকাবেলা করতেই এ অতিরিক্ত শক্তি মোতায়েন করছে তারা।

কাতারের রাজধানী দোহার কাছে আল উদাইদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর তোলা এক ছবি এবং সেন্টকম ওয়েবসাইটে এক পোস্টে দুটো বিমান দেখা গেছে। ক্যাপশনে লেখা ছিল: “বি-৫২ পৌঁছেছে।”

গত বছর যুক্তরাষ্ট্র ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন-তেহরান সম্পর্কে উত্তেজনা নতুন করে বাড়ছে।

 যুক্তরাষ্ট্র কিছুদিন আগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীও পাঠিয়েছে। তবে ইরান এ হুমকিকে ভয়ভীতি দেখানোর জন্য এক ‘মনস্তাত্বিক যুদ্ধ’ বলে উড়িয়ে দিয়েছে।