২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে ১৭ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2019, 02:25 PM

Updated : 08 Apr 2022, 04:06 PM

রোববার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কাকুয়ার এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বিবিসির।  

ভূমিধসে কাকুয়ার রোসাস শহরের বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কি না তা দেখতে কর্তৃপক্ষ তল্লাশি অব্যাহত রেখেছে।

ভূমিধসের আগের দিন ওই এলাকায় প্রবল বৃষ্টি হয়েছিল।

ভূমিধসে স্থানীয় একটি প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। মাটি সরিয়ে সড়কটি ফের চালু করার উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার দেশটির প্রেসিডেন্ট ইভান দ্যুকে রোসাস শহর পরিদর্শন করেছেন।

লাতিন আমেরিকার দেশগুলোতে প্রায়ই প্রাণঘাতী ভূমিধসের ঘটনা ঘটে। সাধারণ বর্ষাকালে এ ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়।