২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে হেরোইন পাচারকারী সন্দেহে ৯ ইরানী গ্রেপ্তার

ভারতের গুজরাট উপকূলে হেরোইন পাচার হচ্ছে সন্দেহে কোস্ট গার্ একটি নৌকা চ্যালেঞ্জ করলে আরোহীরা সেটিতে আগুন ধরিয়ে দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2019, 09:36 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

পরে নৌকার নয় আরোহীকে গ্রেপ্তার করা হয়, তারা সবাই ইরানের নাগরিক।

ভারতের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড, কোস্ট গার্ এবং মেরিন টাস্ক ফোর্ শনিবার যৌথভাবে ওই অভিযান চালায় বলে জানায় এনডিটিভি।

নৌকায় প্রায় একশ কেজি হেরোইন ছিল বলে ধারণা যৌথ বাহিনীর।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রমাণ লোপাট করতে নৌকার আরোহীরা সেটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান কোস্ট গার্। চেষ্টা করেও তারা নৌকার আগুন নেভাতে পারেননি। পরে সেটি সমুদ্রে তলিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।