শিশু যৌন নিপীড়ন বন্ধে পোপের নতুন আইন
ভ্যাটিকানসহ রোমের অন্যান্য পবিত্র ধর্মীয় স্থান এবং বিশ্বব্যাপী এর কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোতে শিশুদেরকে যৌন নিপীড়ন থেকে সুরক্ষা দিতে নতুন আইন চালু করেছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
এ আইনের আওতায় প্রথমবারের মত যৌন নিপীড়নের অভিযোগ তাৎক্ষণিকভাবে ভ্যাটিকানের কৌসুলিদের কাছে জানাতে বলা হয়েছে।
চার্চ কর্তৃপক্ষকেও যৌন নিপীড়নের শিকার হওয়াদের বক্তব্য তাৎক্ষণিকভাবে শুনতে বলা হয়েছে এবং বিশ্বাসযোগ্য কোনোরকম অভিযোগের ক্ষেত্রে তা কৌসুলিদেরকে জানাতে বলা হয়েছে।
এ নিয়ম মানতে ব্যার্থ হলে তার জন্য অর্থনৈতিক দণ্ড এবং জেল দেওয়ার বিধান রাখা হয়েছে।
আইনটি অনুমোদন করে পোপ লেখেন, “চার্চ ও এর সদস্যদের ধর্মপ্রচারের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বানের অন্যতম অপরিহার্য বিষয় হচ্ছে শিশু এবং অরক্ষিতদেরকে সুরক্ষা দেওয়া।”
