২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আলজেরিয়ায় প্রেসিডেন্ট আব্দুল আজিজ বোতেফ্লিকার ওপর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করতে আলজিয়ার্সে জড়ো হচ্ছে হাজার হাজার বিক্ষোভকারী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Mar 2019, 06:41 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর দাবি জানানোর কয়েকদিনের মাথায়ই শুক্রবার এ বিক্ষোভ হচ্ছে।

প্রেসিডেন্ট বোতেফ্লিকা শাসনক্ষমতা চালানোর উপযুক্ত কিনা সে ব্যাপারে রায় দেওয়ার জন্য মঙ্গলবার সাংবিধানিক পরিষদকে অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনীর চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ গায়েদ সালাহ।

২০ বছরের সাশনামলে বর্তমান সময়েই সবচেয়ে বড় সংকটে পড়েছেন প্রেসিডেন্ট বোতেফ্লিকা। পঞ্চম মেয়াদে আর নির্বাচনে অংশ না নিতে রাজি হয়েও তিনি আলজেরিয়দের সন্তুষ্ট করতে পারেননি।

প্রেসিডেন্ট শাসনক্ষমতা অযোগ্য ঘোষিত না হওয়া পর্যন্ত রাস্তায় প্রতিবাদ-বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারী এক ছাত্র।

তাদের দাবি শুধু প্রেসিডেন্টকে সরানোই নয় বরং দেশের গোটা রাজনৈতিক ব্যবস্থাকেই বদলে ফেলা। পুরোনো সবকিছু ঝেড়ে ফেলে এমন সব নতুন নেতা রাজনীতিতে নিয়ে আসা যারা দেশকে আধুনিক করে গড়ে তুলতে পারবেন এবং জনগণকে আরো ভাল মানের জীবনযাত্রা দেওয়ার আশা জাগাতে পারবেন।

পুরনো খবর:

আলজেরিয়ায় প্রেসিডেন্টকে সরানোর দাবিতে প্রভাবশালী দলের সমর্থন