২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্নকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউ জিল্যান্ড হেরাল্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2019, 04:37 PM

Updated : 18 Aug 2022, 05:01 PM

প্রতিবেদনে বলা হয়, একটি টুইটার একাউন্ট থেকে ‘একটি বন্দুকের’ ছবি পোস্ট করে সেটির নিচে ‘এরপর আপনি’ ক্যাপশন লিখে প্রধানমন্ত্রীকে পাঠানো হয়।

অনেক টুইটার ব্যবহারকারী ওই পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করলে প্রায় ৪৮ ঘণ্টা পর টুইটার কৃর্তপক্ষ একাউন্টটি বন্ধ করে দেয়।

 

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র বলেন, “পুলিশ টুইটারে ওই পোস্ট সম্পর্কে জানতে পেরেছে এবং সেটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

ওই একাউন্ট থেকে অন্য একটি পোস্টে অ’ডুর্ন ও নিউ জিল্যান্ড পুলিশকে উদ্দেশ করে একই ধরনের ছবি পোস্ট করে লেখা হয়, “পরবর্তীতে আপনি।”

 একাউন্টটিতে  ইসলাম বিরোধী এবং ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ’ নিয়ে অনেক পোস্ট ছিল বলেও জানায় নিউ জিল্যান্ড হেরাল্ড।

টুইটারের এক মুখপাত্র বলেন, “ওই টু্ইট সম্পর্কে প্রথম রিপোর্ট পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা গ্রহণ করি। ক্রাইস্টচার্চে হামলা নিয়ে সব ধরনের নৃশংস ও অবৈধ পোস্ট টুইটার থেকে মুছে দিতে আমাদের কর্মীরা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে।

“আমরা টুইটার ব্যবহারকারীদের এ ধরনের কিছু চোখে পড়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট করার আহ্বান জানাচ্ছি, যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের তদন্ত কাজেও সহায়তা করছি।”

পুরনো খবর:

ক্রাইস্টচার্চে আজান আর নীরবতায় ঐক্যের জয়গান