২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোমাদের ভালোবাসি: যৌনকর্মীদের মেগান

যৌনকর্মীদের জন্য কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থায় গিয়ে এই পেশার নারীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানালেন ব্রিটিশ রাজবধূ মেগান মার্কল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2019, 11:14 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

ইংল্যান্ডের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর ব্রিস্টলে ঘুরতে গিয়ে শুক্রবার স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে চ্যারিটি ‘ওয়ানটুয়েন্টিফাইভ’-এর অফিসে যান মেগান।

সেখানে যৌনকর্মীদের জন্য তৈরি করা খাবারের প্যাকেটের কলার উপরে ‘তোমরা প্রিয়’, ‘তোমরা সাহসী’, ‘তোমরা স্পেশাল’-এ রকম বার্তা লিখে দেন তিনি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, সংস্থাটির অফিসের রান্নাঘরে গিয়ে সেখানকার কর্মীদের কাছে একটি মার্কার কলম চান মেগান মার্কল। তারপর একের পর এক কলার গায়ে ওই সব বার্তা লেখেন তিনি।

“আমি ব্যানানা মেসেজিংয়ের দায়িত্বে,” বলে ঘোষণা দেন মেগান।

Image
প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কল- ছবি: রয়টার্স

প্রিন্স হ্যারির সঙ্গে মেগান মার্কল- ছবি: রয়টার্স

ব্রিটিশ রাজবধূ হওয়ার আগে যুক্তরাষ্ট্রে অভিনয়ে নাম কুড়িয়েছিলেন মেগান মার্কল। সম্প্রতি লন্ডনের জাতীয় থিয়েটারের পৃষ্ঠপোষক হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

এদিন স্বেচ্ছাসেবী ওই সংস্থায় যাওয়ার আগে ব্রিস্টলে তরুণদের উদ্দেশে আর্টের ওপর একটি বক্তৃতা দেন মা হতে চলা মেগান।

তাদের এই সফরে ধন্যবাদ জানিয়ে টুইট করেছে ‘ওয়ানটুয়েন্টিফাইভ’: “তোমাদের আসাটা আমাদের জন্য বিরাট সম্মানের। আমাদের সবার মুখে চওড়া হাসি!”