২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদাখে তুষার ধসে নিহত ৪, নিখোঁজ ৬

জম্মু ও কাশ্মীরের লাদাখে তুষার ধসে একটি এসইউভি গাড়ি চাপা পড়ে চার জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ছয় জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2019, 02:00 PM

Updated : 08 Apr 2022, 03:43 PM

লাদাখের ‘খারদুং লা’র ১৭ হাজার ৫০০ ফুট উঁচু পাহাড়ি রাস্তায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। এটা বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক যেখানে মটোরযান চলাচল করে।

লেহ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে যৌথ উদ্ধার বাহিনী উদ্ধার কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এসইউভিটি বিশালাকৃতির একটি বরফের দেয়ালের নিচে চাপা পড়ে।

লেহ শহরের উত্তরে অবস্থিত ‘খারদুং লা’র সড়ক দিয়ে লাদাখের জনপ্রিয় শিয়ক ও নুবরা ভ্যালিতে যেতে হয়।

গত বছর জানুয়ারিতেও একই ধরনের একটি দুর্ঘটনায় সুইডেনের এক নাগরিক মারা যান। তার সহযাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছিল।