২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির মাউন্ট এটনায় অগ্ন্যুৎপাত, বিমানবন্দর বন্ধ

ইউরোপের সর্বোচ্চ ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনায় উদগীরণ শুরু হওয়ায় স্থানীয় একটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2018, 03:13 PM

Updated : 08 Apr 2022, 07:32 PM

সোমবার আগ্নেয়গিরিটি থেকে ছাইয়ের একটি বিশাল স্তম্ভ উদগীরিত হয়ে আকাশে ছড়িয়ে পড়ে, এ কারণে সিসিলির পূর্ব উপকূলীয় ক্যাতানিয়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিক থেকে প্রায় ১৩০টির মতো ভূকম্পন আগ্নেয়গিরিটিকে দুলিয়ে দেয়, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ৪.০ মাত্রার ছিল বলে জানিয়েছে ইতালির জিওফিজিক্স ও ভলকানোলজি বিষয়ক জাতীয় সংস্থা।

এসব প্রাকৃতিক ঘটনায় কেউ আহত হয়েছেন বলে খবর হয়নি।

তিন হাজার ৩৩০ মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি থেকে বছরে বেশ কয়েকবার অগ্ন্যুৎপাত হতে পারে। এ সময় আগ্নেয়গিরিটি থেকে লাভা ও ছাই উদগীরিত হয় এবং ভূমধ্যসাগরের এই দ্বীপটির ওপরে অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শেষবার ১৯৯২ সালে এই আগ্নেয়গিরিটি থেকে বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল।