২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বিমান হামলায় জ্যেষ্ঠ তালেবান নেতা নিহত

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবানের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডারদের মধ্যে অন্যতম একজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2018, 09:43 AM

Updated : 08 Apr 2022, 07:25 PM

নিহত মোল্লা আব্দুল মানান আখুন্দ দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের তালেবান ‘গভর্নর’ ও সামরিক বাহিনীর প্রধান ছিলেন, জানিয়েছে বিবিসি।

প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, তিনি শনিবার রাতে হেলমান্দের নওজাদ জেলায় নিহত হন।

আখুন্দের মৃত্যুকে ‘বিশাল ক্ষতি’ বলে বর্ণনা করেছে তালেবান, কিন্তু এতেও আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের চেষ্টা থেকে তাদের বিরত করা যাবে না বলে জানিয়েছে।

আখুন্দের মৃত্যু তালেবানের জন্য একটা বড় ধরনের ধাক্কা এবং এতে দক্ষিণাঞ্চলে তাদের যোদ্ধাদের ‘মনোবল কমে যাবে’ বলে দাবি করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ।

২০১৪ সালে আফগানিস্তানে মোতায়েন বহুজাতিক জোট বাহিনীর স্থল সেনাদের প্রত্যাহারের আগে হেলমান্দ আট বছর ধরে ব্রিটিশ সেনাদের ঘাঁটি ছিল। এখন এই প্রদেশটির অধিকাংশ এলাকা ফের তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে।