২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার বিরুদ্ধে নৌযানে ধাক্কা দেওয়ার অভিযোগ ইউক্রেইনের

 ইউক্রেইন রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ায় তাদের একটি নৌযানকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2018, 12:15 AM

Updated : 08 Apr 2022, 07:23 PM

বিবিসি জানায়, কিয়েভ একে ‘সরাসরি আক্রমণ’ বলে বর্ণনা করেছে। কিয়েভের পক্ষ থেকে বলা হয়, তাদের তিনটি নৌযান কৃষ্ণসাগরের ওডেসা বন্দর থেকে সি অব আজোভ এর মারিউপল বন্দরের রওয়ানা হয়েছিল।

ধাক্কা দেওয়ার কারণে ‘ইয়ানা কাপু’ টাগবোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, জাহাজের রেলিং এবং কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। সেটির সঙ্গে ‘বারডিয়াঙ্কস’ ও ‘নিকোপোল’ নামে ইউক্রেইনের দুইটি যুদ্ধজাহাজ ছিল।

তবে রাশিয়ার দাবি, ইউক্রেইনের জাহাজগুলো তাদের জলসীমায় প্রবেশ করে। যাকে তারা ‘উস্কানিমূল আচরণ’বলে গন্য করছে।

“তারা ওডিসা থেকে রওয়ানা হওয়ার পর এখানে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছিল।”

রাশিয়ার ‘এফএসবি’ সিকিউরিটি সার্ভিসের এক কর্মকর্তা রিয়া নভস্তি নিউজ এজেন্সিকে বলেন,  ইউক্রেইন ওই এলাকায় নৌবাহিনী পাঠিয়েছিল।

তিনি বলেন, “ইউক্রেইনের জাহাজগুলো রাশিয়ার জলসীমায় সাময়িকভাবে বন্ধ এলাকায় অনুপ্রবেশ করেছে।”

ইউক্রেইনের দাবি, তারা আগে থেকেই রাশিয়াকে তাদের জাহাজ ‘সি অব আজোভা’ দিয়ে মারিউপোল যাওয়ার খবর দিয়েছিল।

রাশিয়া ‘কেরচ স্ট্রেইট ব্রিজে’ ট্যাঙ্কার ফেলে ইউক্রেইনের জাহাজের ‘সি অব আজোভায়’ যাওয়ার পথ আটকে রেখেছে। তাদের দাবি, নিরাপত্তার খাতিরে তারা এটা করেছে।

ওদিকে, ইউক্রেইনের নৌবাহিনী এক বিবৃতিতে তাদের জাহাজগুলো ‘কেরচ স্ট্রেইট ব্রিজ’ পার হওয়ার অপেক্ষায় আছে বলে জানায়।

“দুইটি রুশ হেলিকপ্টার আমাদের জাহাজগুলোর উপর নজর রাখছে। এভাবে পথ আটকে দেওয়া নৌপথে যাতায়াত বিষয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

‘সি অব আজোভা’ ক্রিমিয়া উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত। ইউক্রেইনের দক্ষিণাঞ্চলের কিছু অংশ রুশপন্থি বিদ্রোহীরা দখল করে রেখেছে।

২০০৩ সালে ‘সি অব আজোভা’ বিষয়ে ইউক্রেইন ও রাশিয়া দ্বিপাক্ষিক চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, উভয় দেশের নৌযান ‘সি অব আজোভায়’ অবাধে যাতায়াত করতে পারবে।

কিন্তু ২০১৪ সালে ইউক্রেইনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ইউক্রেইনের অভিযোগ, অস্ত্র ও গোলাবারুদ এমনকি সেনা পাঠিয়ে রাশিয়া যুদ্ধে বিদ্রোহীদের মদদ দিচ্ছে।