২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে আকস্মিক বন্যায় নিহত ১১

জর্ডানের ঐহিত্যবাহী নগরী পেত্রায় আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত ১১ প্রাণ হারিয়েছে। নগরী থেকে প্রায় চার হাজার পর্যটককে সরিযে নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2018, 03:50 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

বিবিসি জানায়, নগরীর মাডাবা এলাকায় এখনও পাঁচজন নিখোঁজ রয়েছে। বন্যার পানির তোড়ে তাদের গাড়ি ভেসে যায়। হেলিকপ্টারে করে তাদের অনুসন্ধান অভিযান চলছে।

মাত্র দুই সপ্তাহ আগে বন্দর নগরী আকাবায় আকস্মিক বন্যায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভেসে গিয়ে ‘ডেড সি’ তে ডুবে ১৮ শিশুসহ ২১ জন প্রাণ হারায়।

রাজধানী আম্মানের দক্ষিণের ডাব্বা অঞ্চলে শুক্রবার নিহত ১১ জনের মধ্যে শিশুও আছে।

বন্যার কারণে রাজধানীর সঙ্গে দক্ষিণ অঞ্চলের সংযোগকারী একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রাষ্ট্রী টেলিভিশনের খবরে বলা হয়, পেত্রায় কোথাও কোথাও বন্যার পানি ১৩ফুট উঁচুতে উঠছে।

শনিবার সেখানে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

গত কয়েক সপ্তাহ ধরে জর্ডানে ভারি বৃষ্টি হচ্ছে।