২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ২১

চীনের শ্যানডং প্রদেশে একটি কয়লা খনিতে এক মাস আগে দুর্ঘটনায় ২২ শ্রমিক আটকা পড়েছিলেন। তাদের মধ্যে মাত্র একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Nov 2018, 12:51 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

বাকি ২১ শ্রমিকের সবাই মারা গেছেন বলে শুক্রবার জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

এ ঘটনায় ‘শ্যানডং এনার্জি লংকোউ মাইনিং গ্রুপ’ ‘লংইউ কোল মাইনিংয়ের’ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করেছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোম্পানির পক্ষ থেকে তদন্ত চলছে।