২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নে হামলার দায় স্বীকার করেছে আইএস

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুরি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Nov 2018, 09:51 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

শুক্রবারের এ  হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়। মেলবোর্নের ব্যস্ত রাস্তায় হামলাকারী তিনজনকে ছুরিকাঘাত করে ও একটি গাড়িতে আগুন দেয়।

পরে হামলাকারী  নিজেও পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছে। আইএস এর আমাক বার্তা সংস্থা বলেছে, মেলবোর্নের ওই হামলাকারী আইএস এরই একজন যোদ্ধা।

কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে সাধারণ ঘটনা হিসাবে দেখলেও পরে এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে।

হামলাকারীর বয়স ৩১। ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার জানান, ওই ব্যক্তি সোমালি বংশোদ্ভুত। স্থনীয় পুলিশ এবং গোয়েন্দারা তাকে চেনে।

মেলবোর্নে এমন হামলা এটিই প্রথম নয়। ২০১৭ সালে শহরটির একই রাস্তায় আরেকটি হামলায় ৬ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিচার চলার সময়টিতেই নতুন এ হামলা হল।