২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুরিয়ানের তীব্র গন্ধে ইন্দোনেশিয়ায় ফ্লাইটে বিলম্ব

যাত্রীরা কেবিনের মধ্যে ‘ডুরিয়ান’ ফলের উগ্র গন্ধ পাওয়ার অভিযোগ করায় ইন্দোনেশিয়ার একটি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরীতে ছেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 11:35 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

বিবিসি জানায়, বেংকুলু থেকে জাকার্তাগামী শ্রীবিজয়া এয়ার ফ্লাইটের ওই উড়োজাহাজের কার্গোতে প্রায় দুই টন ডুরিয়ান ছিল।

যাত্রীরা উড়োজাহাজ থেকে ফলগুলো সরিয়ে নেওয়ার দাবি জানান। এটি নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে ক্রুদের প্রায় হাতাহাতি লেগে যাচ্ছিল। শেষ পর্যন্ত এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফলগুলো সরিয়ে নেয়।

ডুরিয়ান বিশ্বের সবচেয়ে উগ্র গন্ধযুক্ত ফল। যে কারণে, কিছু কিছু দেশে গণপরিবহন, হোটেল এবং উড়োজাহাজে ডুরিয়ান বহন নিষিদ্ধ।

তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, কার্গোতে গন্ধযুক্ত ফল বহনের পূর্ণ অধিকার তাদের আছে।  “বিমান পরিবহনের নীতিমালা অনুযায়ী যথাযথ ভাবে প্যাক করার পর উড়োজাহাজের কার্গোতে ডুরিয়ান বহন অবৈধ নয়। অনেক এয়ারলাইন্স এটা করে।”