২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নির্বাচন: ফেইসবুকের ১১৫ অ্যাকাউন্ট বন্ধ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ১১৫টি অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেইসবুক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Nov 2018, 06:22 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এসব অ্যাকাউন্টের সঙ্গে বিদেশি সংযোগ থাকা নিয়ে কিছু সন্দেহজনক আচরণের ইঙ্গিত দেওয়ার পর এ পদক্ষেপ নেয় ফেইসবুক।

সোমবার ফেইসবুকের এক ব্লগ পোস্টে একথা জানানো হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেবে ভোটাররা।তার আগে বন্ধ করা এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে রাশিয়ার ইন্টারনেট গবেষণা সংস্থা কিংবা অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে এগুলো আরও যাচাই করে দেখার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ফেইসবুক।

যুক্তরাষ্ট্র বরাবরই দেশটির রাজনীতিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে বিভ্রান্তি ছড়ানোর জন্য রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ফেইসবুক তাদের ব্লগ পোস্টে জানিয়েছে,ফেইসবুকের ইন্সটাগ্রামে ইংরেজি পোস্ট থাকা ৮৫ টি একাউন্ট সরিয়ে ফেলা হয়েছে।আর বন্ধ হওয়া বাকী আরো ৩০ টি ফেইসবুক একাউন্টের সঙ্গে ফ্রান্স এবং রাশিয়ার পাতার সংযোগ পাওয়া গেছে।

কয়েকটি একানউন্টে প্রাধান্য ছিল সেলিব্রিটিদের নিয়ে আর কয়েকটিতে রাজনৈতিক বিতর্কের প্রাধান্য ছিল।