২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে দুটি ভবন ধসে একজনের মৃত্যু

ফ্রান্সের বন্দর শহর মার্সেইয়ের দুটি পুরনো ভবন ধসে অন্তত এক জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 04:24 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

সোমবার মার্সাইয়ের কেন্দ্রস্থলের জীর্ণ ওই ভবন দুটি ধসে পড়ে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্তোফ ক্যাস্তেনেয়া, খবর বার্তা সংস্থা রয়টার্স, দ্য গার্ডিয়ানের।

ধসে পড়া ভবন দুটির ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা এক ব্যক্তির লাশ খুঁজে পান।

মঙ্গলবার মার্সাইয়ের প্রধান আইন কর্মকর্তা জাভি তাহাবু জানিয়েছেন, এ ঘটনায় আরও পাঁচ থেকে আট জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর থেকে এরা নিখোঁজ রয়েছেন এবং তাদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দমকলের প্রায় ৮০ জন কর্মী উদ্ধার অভিযানে উদ্ধারকাজে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

মার্সাইয়ের প্রায় ৬,০০০ স্থাপনা জীর্ণ দশায় রয়েছে বলে জানিয়েছেন নগরীর কর্মকর্তারা।