২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআর কঙ্গোতে অয়েল ট্যাঙ্কার-গাড়ির সংঘর্ষে নিহত ৫০

ডেমোক্রেটিক রিপাবালিক অব কঙ্গোতে একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2018, 11:22 PM

Updated : 08 Apr 2022, 07:07 PM

রাজধানী কিনশাসা ও মাতাদি বন্দরের মধ্যবর্তী কিসানতু শহরের কাছে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রধান মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।

কিসানতু কিনশাসা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, আর ওই মহাসড়কটির শেষ প্রান্তে মাতাদির অবস্থান। 

এ ঘটনার আরও শতাধিক লোক দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন কঙ্গোর কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর আতু মাতাবুয়ানা।  

জাতিসংঘের ওকাপি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, “আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলো গ্রাস করে।”

বছরের বছর ধরে চলা যুদ্ধের কারণে মধ্য আফ্রিকার দেশগুলোর সড়কগুলোর দশা বেহাল। ২০১০ সালে দেশটিতে ঘটা আরেকটি ঘটনায় একটি তেলবাহী ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণের পর একটি গ্রামের কিছু অংশ পুড়ে ২২০ জন নিহত হয়েছিল।