২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনবীমার জন্য স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা!

অস্ট্রেলিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Oct 2018, 07:35 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

স্ত্রীর জীবনবীমার টাকা হাতাতেই ৬৯ বছরের গ্রাহাম মোরান্ট এ কাজ করেন বলে আদালতকে জানিয়েছেন কৌসুঁলিরা।

তারা বলেন, জেনিফার মোরান্ট (৫৬) দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের ব্যাথায় ভুগছিলেন। তবে ২০১৪ সালে আত্মহত্যা করার সময় তিনি মারাত্মকরকম অসুস্থ ছিলেননা।

এছাড়া  গ্রাহাম তার স্ত্রীর জীবনবীমা পলিসির একমাত্র সুবিধাভোগী হিসেবে ১৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার গ্রহণ করেছেন বলেও আদালতকে জানান কৌসুঁলিরা।

গ্রাহাম এ সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি তার স্ত্রীর জীবনবীমা পলিসির বিস্তারিত জানতেন না।

কুইন্সল্যান্ড সুপ্রিম কোর্টের বিচারপতি পিটার ডেভিস বলেন, সব পক্ষের বক্তব্য শুনে জুরি বোর্ড মনে করছে স্বামীর প্ররোচনা না থাকলে জেনিফার মোরান্টআত্মহনন করতেন না।

আগামী ১৯ অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হবে।

যা ঘটেছিল:

২০১৪ সালের ৩০ নভেম্বর জেনিফারকে একটি পেট্রোল জেনারেটরের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। সেখানে লেখা ছিল ‘দয়া করে আমাকে উদ্ধার করবেন না’।

জুরি বোর্ডের পক্ষ থেকে বলা হয়, জেনিফার মারা যাওয়ার আগে তার স্বামী তাকে গাড়ি চালিয়ে একটি হার্ডওয়ারের দোকানে নিয়ে যান, সেখান থেকে তিনিজেনারেটর কেনেন।

দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের ব্যাথায় ভোগা জেনিফার বিষন্ন এবং দুঃশ্চিন্তায় ছিলেন। আত্মহত্যার এক সপ্তাহ আগে তিনি তার এক বন্ধুকে ফোনে বলেছিলেন, “আমিনিজেকে হত্যা করব এবং গ্রাহাম আমাকে সাহায্য করবে।”

ধর্মানুরাগী খ্রিস্টান মোরান্ট আদালতের বয়ানে জানিয়েছেন, তার স্ত্রী জীবনবীমার অর্থ ধর্মাশ্রম তৈরির জন্য ব্যয় করার পরিকল্পনা করেছিলেন।