২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চীনা হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে এবছর ৬ নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে চীন হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Sep 2018, 12:16 AM

Updated : 08 Apr 2022, 07:05 PM

তিনি বলেন, চীনের বাণিজ্যকে চ্যালেঞ্জ জানানো প্রথম মার্কিন প্রেসিডেন্ট তিনি। এ কারণেই বেইজিং চাইছে না তিনি বা তার রিপাবলিকান পার্টি নির্বাচনে ভাল করুক।

বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে নেতাদেরকে ট্রাম্প বলেন, “চীন ২০১৮ সালের নভেম্বরের আসন্ন নির্বাচনে আমার প্রশাসনের বিরুদ্ধে নাক গলানোর চেষ্টা নিয়েছে। আমরা চাই না তারা এ নির্বাচনে হস্তক্ষেপ কিংবা বিঘ্ন সৃষ্টি করুক।”

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বৈঠকের উদ্বোধন করে কথাগুলো বলেন ট্রাম্প। তবে তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

চীন তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এ অভিযোগ অস্বীকার করেছে। নিরাপত্তা পরিষদে চীন সরকারের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন,“আমরা কোনো দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করিনি আর করবও না। চীনের বিরুদ্ধে কোনোরকম অযাচিত অভিযোগ আমরা মেনে নেব না।”