দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৭
দক্ষিণ সুদানে যাত্রীবাহী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
উড়োজাহাজটি রোববার জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরোল শহরে যাচ্ছিল বলে জানান তথ্যমন্ত্রী তাবান আবেল।
তিনি বলেন, “উড়োজাহাজটিতে মোট ২২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন, দুইজন এখনও নিখোঁজ এবং তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।”
জীবিতদের মধ্যে ইতালির একজন চিকিৎসক আছেন। তিনি স্থানীয় একটি এনজিও'তে কাজ করতেন। তার অবস্থা আশঙ্কাজনক, ইরোল হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে।
