২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তিনটি স্কুলে জঙ্গিদের গ্রেনেড হামলা

আফগানিস্তানের পাকটিকা প্রদেশে সরকারবিরোধী জঙ্গিরা তিনটি স্কুলে হাত গ্রেনেড ও রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 09:18 PM

Updated : 08 Apr 2022, 06:57 PM

প্রাদেশিক শিক্ষা বিভাগের ডেপুটি কর্মকর্তা নাসিম ওয়াজিদ সিনহুয়া বার্তা সংস্থাকে বলেন, “সোমবার স্থানীয় সময় সকাল ৭ টার দিকে জঙ্গিরা হজরত বেলাল এবং সৈয়দ জালাল বুখারি হাই স্কুল লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে এবং প্রাদেশিক রাজধানী শারান শহরের কাছে আরেকটি স্কুলে রকেট হামলা চালায়। কিন্তু সৌভাগ্যবশত: হামলার সময় স্কুলে কোনো শিশু উপস্থিত ছিল না।”

তবে হামলায় স্কুলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ওয়াজিদ। স্কুলের রাইব্রেরিসহ অন্যান্য সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

আফগানিস্তানে স্কুলগুলো সাধারণত স্থানীয় সময় সকাল ৮ টায় শুরু হয়। হামলার কারণে সোমবার শিক্ষার্থীরা স্কুলে যায়নি।

হামলার দায় কেউ স্বীকার না করলেও কর্মকর্তারা ও স্থানীয়রা বলছেন, এ হামলায় তালেবান গোষ্ঠীর জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।