২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি স্থানীয় সরকারি কার্যালয়ে গাড়ি বোমা হামলায় অন্তত ৬ জন নিহতে এবং ১৪ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Sep 2018, 04:49 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

হামলায় কার্যালয় ভবনটিসহ একটি স্কুল ধ্বংস হয়েছে, উড়ে গেছে একটি মসজিদের ছাদ, ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বাড়িগুলোও।

ইসলামি জঙ্গি গোষ্ঠী আল শাবাব হাওলয়াডাগ জেলা অফিসে রোববারের এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসেইন বলেছেন, নিহতদের মধ্যে রয়েছে তিন সেনা, বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও। আহতদের মধ্যে ৬ জনই শিশু।

হামলার সময় স্কুল খোলা থাকলেও সাময়িক বিরতিতে শিশুরা স্কুলভবন থেকে দূরে ছিল।

আল শাবাব গোষ্ঠী ১০ বছরের বেশি সময় ধরে সোমালিয়ায় বিদ্রোহী তৎপরতা চালিয়ে আসছে।

পুলিশ কর্মকর্তা আবদুল্লাহি হুসেইন রয়টার্সকে বলেছেন, আত্মঘাতী হামলাকারী গাড়ি নিয়ে অফিসভবনে সজোরে ধাক্কা দেয়।

আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আব্দিয়াসিস আবু মুসাব এ হামলার দায় স্বীকার করে বলেছেন, “আমরাই এ হামলা চালিয়েছি। আমাদের লক্ষ্য ছিল জেলা অফিস। সেখানে একটি বৈঠক চলছিল। হামলায় আমরা ১০ জনকে মেরেছি। বিস্তারিত পরে জানানো হবে।”

সোমালিয়ায় সামরিক সরকার উৎখাতের পর ১৯৯১ সাল থেকে অস্থিতিশীলতা এবং সহিংসতা চলছে। আল শাবাব দেশটিতে পশ্চিমা সমর্থিত সরকারকে হটানোর জন্য লড়াই চালিয়ে আসছে।