২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে বয়লার বিস্ফোরণে নিহত ১০

ইরানের উত্তরপূর্বের শহর মাশহাদে একটি আবাসিক এলাকায় বয়লার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও পাঁচ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Aug 2018, 03:07 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বিস্ফোরণের ধাক্কায় তিনটি আবাসিক ভবন সম্পূর্ণ ধসে গেছে। আশেপাশের আরও অন্তত ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

টুইটারে ফার্স নিউজ এজেন্সির পোস্ট করা একটি ছবিতে ভবনের ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে।