২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ককপিটে প্রবেশের চেষ্টা, যাত্রী গ্রেপ্তার

ইতালির থেকে ভারতগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ককপিটে এক যাত্রী জোর করে প্রবেশের চেষ্টা করলে সেটি মিলানে ফিরে যায় এবং অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 03:34 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

এডিটিভি জানায়, ২৫০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি মিলান থেকে দিল্লির পথে রওয়ানা হওয়ার ঘণ্টাখানেক পর এ ঘটনা ঘটে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়, “মিলান থেকে যথাসময়ে উড়াল দেওয়ার পর গুরপ্রীত সিং নামে এক অবাধ্য যাত্রী ককপিটে প্রবেশের চেষ্টা করেন। যে কারণে উড়োজাহাজটি মিলানে ফিরে যায় এবং অবতরণের পর ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

মাত্রই জ্বালানি ভরে উড়াল দেওয়া ফ্লাইট এআই-১৩৮ এর ক্যাপ্টেন আকাশেই জ্বালানি ট্যাঙ্ক খালি করে তারপর মিলান বিমানবন্দরে অবতরণ করেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়।

সাধারণত জ্বালানি পরিপূর্ণ উড়োজাহাজ অত্যন্ত ভারি হওয়ায়  নিরাপদ অবতরণে ঝুঁকি থাকে।

আড়াই ঘণ্টা পর সেটি আবার নির্দিষ্ট গন্তব্যে রওয়ানা হয়।