ইমরানকে কাবুল সফরের আমন্ত্রণ আফগান প্রেসিডেন্টের
পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে কাবুল সফরের আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
ইমরান এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।
পাকিস্তানে ২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির জয়ের জন্য ইমরানকে অভিনন্দন জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট ঘানি।
ইমরানের মুখপাত্র নাঈম উল-হক সাংবাদিকদের বলেন, পিটিআই নেতা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আফগানিস্তান সফরে যেতে রাজি হয়েছেন।
ইমরান ১৪ অগাস্টে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে এর আগে জানিয়েছিলেন হক।
