উড়োজাহাজের টয়লেটে নবজাতকের মৃতদেহ
ভারতের দিল্লিতে একটি উড়োজাহাজ অবতরণের সময় সেটির টয়লেটে এক নবজাতকের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।
বুধবার ভারতের পূর্বের নগরী গুয়াহাটি থেকে উড়াল দেওয়া এয়ারএশিয়ার ওই উড়োজাহজটি রাজধানী দিল্লিতে অবতরণের প্রস্তুতি নেওয়ার সময় ফ্লাইটের একজন স্টাফ টয়লেটে পরিত্যক্ত মৃতদেহটি খুঁজে পান বলে জানায় পুলিশ ও এয়ারএশিয়া কর্তৃপক্ষ।
নয়া দিল্লি বিমানবন্দর পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় ফ্লাইটে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিমানে থাকা অবস্থায় ও নারীই শিশুটির জন্ম দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
