২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ-জাপান সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি সই

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাপান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 07:53 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

এ চুক্তির ফলে যে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠবে তার আওতায় আসবে বিশ্বের জিডিপি’র প্রায় এক তৃতীয়াংশ এবং ৬০ কোটি মানুষ।

বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণশীল নীতি আঁকড়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চুক্তিটিকে একটি পরিস্কার বার্তা বলে উল্লেখ করেছেন ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক।

 ট্রাম্পের আগ্রাসী ‘আমেরিকা ফার্স্ট’ বাণিজ্য নীতির পাল্টা জবাবে মঙ্গলবার টোকিওয়  জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইইউ এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে

ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট বাণিজ্য নীতির আওতায় জাপান এবং ইইউ দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর নতুন শুল্ক আরোপ করার পর তারা এ পদক্ষেপ নিল। মুক্ত বাণিজ্য চুক্তির বদৌলতে আরোপিত প্রায় সব শুল্করই অবসান হবে।

ইইউ-জাপান মুক্ত বাণিজ্য চুক্তিটি মূলত গত বছরেই পাকা হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি। এমাসের শুরুর দিকেই তা হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেনি। জাপানের প্রধানমন্ত্রী দেশে বন্যার কারণে ব্রাসেলস সফর বাতিল করার কারণে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতায় দেরী হয়েছে।

ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সঙ্গে ইইউ এর বাণিজ্য সম্পর্ক কেমন হবে তা নিয়ে ব্রিটেনে অচলাবস্থা চলার মধ্যে জাপান-ইইউ চুক্তিটি হল।

ইউরোপীয় কমিশন আশা প্রকাশ করে বলেছে, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) আগেই চুক্তিটি কার্যকর হতে পারে।