২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে স্কুল জ্বালিয়ে, শিরশ্ছেদ করে জঙ্গিদের হামলা

আফগানিস্তানের নানগরহার প্রদেশে বন্দুকধারীরা একটি স্কুলের তিন নিরাপত্তারক্ষীর শিরশ্ছেদ করে সেটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jul 2018, 07:42 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

ইসলামিক স্টেট(আইএস)শনিবার রাতে এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শিক্ষা অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ আসিফ শিনওয়ারি বলেন, ‘তারা খুবই নিষ্ঠুরভাবে তিন রক্ষীকে হত্যা করে বিদ্যালয় ভবনে আগুন ধরিয়ে দেয়। আগুনে বিদ্যালয়ের প্রশাসন বিভাগ এবং গ্রন্থাগার সম্পূর্ণ পুড়ে গেছে।”

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু গত মাসে আইএস পাকিস্তান সীমান্তবর্তী নানগরহার প্রদেশের স্কুলে হামলার হুমকি দিয়েছিল।

ইরাক ও সিরিয়ায় পরাজিত আইএস জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন দেশে আত্মগোপন করে আছে।

আফগান-পাকিস্তান সীমান্তে তাদের শক্তঘাঁটি আছে।

মাঝে মাধ্যেই হামলা চালিয়ে তারা নিজেদের অস্তিত্ব জানান দেয়।

শনিবার রাতের হামলার পর প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ জন্য আইএস’কে দায়ী করা হয়।

নানগরহার প্রদেশে আইএস সরকারের চর সন্দেহে প্রায়ই লোকজনের শিরশ্ছেদ করে।