২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠকে সিরিয়া নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-পুতিন

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ১৬ জুলাইয়ের বৈঠকে সিরিয়া নিয়ে আলোচনা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 09:32 PM

Updated : 08 Apr 2022, 06:37 PM

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা বলেছেন।

সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্স কলে পেসকভ বলেন, ট্রাম্প ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি তুললে পুতিনও এর বিপক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করবেন।

পেসকভ আরো বলেন, যুক্তরাষ্ট্র সদিচ্ছা দেখালে পুতিনও দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আগাতে প্রস্তুত।

ট্রাম্প ও পুতিনের মধ্যে জুলাইয়ের ওই বৈঠকই হবে প্রথম পূর্ণ রাষ্ট্রীয় বৈঠক। ইউরোপে উত্তেজনার মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোসহ আমেরিকায় রাশিয়ার সমালোচকরাও নিবিড়ভাবে এ বৈঠকের ওপর নজর রাখবে।