নাইরোবির মার্কেটে আগুনে অন্তত ১৫ জনের মৃত্যু
কেনিয়ার রাজধানী নাইরোবির একটি মার্কেটে আগুন লেগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাতে শুরু হওয়া আগুনে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন এবং বহু সম্পদ বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি।
দ্য স্ট্যান্ডার্ড সংবাদপত্র জানিয়েছে, জিকোম্বা নাইরোবির অন্যতম বড় উন্মুক্ত মার্কেট এবং মার্কেটটিতে প্রায়ই আগুন লাগে; আগুনের এসব ঘটনা নাশকতামূলক হতে পারে বলে সন্দেহ।
তবে এবারের আগুন লাগার কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।
আগুন থেকে জিনিসপত্র বাঁচাতে গিয়ে কয়েকজন দগ্ধ হয়ে মারা যান আর বাকীরা বিষাক্ত ধোঁয়ার ক্রিয়ায় প্রাণ হারান।
আহতদের নাইরোবির স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
