২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-কিম সম্মেলন আয়োজনে সিঙ্গাপুরের খরচ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সম্মেলন আয়োজনে সিঙ্গাপুরকে এক কোটি ২০ লাখ মার্কিন ডলার খরচ করতে হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jun 2018, 11:36 PM

Updated : 25 Jul 2022, 08:35 PM

সিঙ্গাপুরিয়ান ডলারে যা প্রায় এক কোটি ৬৩ লাখ।

এর বেশিরভাগ অংশই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যয় হয়েছে বলে রোববার জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে মন্ত্রণালয় থেকে খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এর আগে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লং এই সম্মেলন আয়োজনে দুই কোটি সিঙ্গাপুরিয়ান ডলার খরচ হবে বলে ধারণা প্রকাশ করেছিলেন। যার মধ্যে কিমের হোটেল ভাড়াও অন্তর্ভুক্ত বলে জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

যা নিয়ে সিঙ্গাপুরের অনেক নাগরিক ক্ষোভ প্রকাশ করেছিলেন।

নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ ঝাড়েন। একজন বলেন, “প্রত্যেক নাগরিককে এজন্য মূল্য দিতে হবে।”

যদিও বাজার বিশেষজ্ঞদের মতে, এই সম্মেলন আয়োজনের কারণে দক্ষিণপূর্ব এশিয়ার নগররাষ্ট্রটির যে প্রচার হয়েছে তার মূল্য খরচের ১০ গুণের বেশি।

গত ১২ জুন সিঙ্গাপুরের সানতোসা দ্বীপে ওই সম্মেলন হয়। উভয় নেতা তিন দিন দেশটিতে অবস্থান করেন।