দেশে দেশে ঈদ উদযাপন
বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। কোথাও ফুটবলের সবচেয়ে বড় উৎসব বিশ্বকাপ ফুটবলের সঙ্গে ঈদের আনন্দ মিলেমিশে একাকার হয়েছে। কোথাও যুদ্ধের ডামাডোলের মধ্যেও ঈদের খুশি মলিন হয়নি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঈদ উদযাপন। ছবি: রয়টার্স
নিউ ইয়র্কের ব্রুকলিনে এক দল তরুণী ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছে। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের বার্মিংহামের ‘স্মল হেল্থ পার্কে’ ঈদ মেলা। ছবি: রয়টার্স
দীর্ঘ দিনের গৃহযুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হওয়া সিরিয়ায়ও এসেছে ঈদ। ছবি: রয়টার্স
গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায়ও এসেছে ঈদ। ধ্বংস্তুপের মাঝে শিশুরা মেতেছে ঈদ আনন্দে। ছবি: রয়টার্স
কেনিয়ায় ঈদ জামাতে অংশ নিচ্ছেন নারীরাও। ছবি: রয়টার্স
সোমালিয়ায় ঈদ জামাতের একাংশ। ছবি: রয়টার্স
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় ঈদ আনন্দে মেতেছে একটি শিশু। ছবি: রয়টার্স
ঈদুল ফিতর আর বিশ্বকাপ ফুটবল মিলেমিশে একাকার। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে জাতীয় দলের জার্সি পরে ঈদ জামাতে তরুণরা।ছবি: রয়টার্স
সংঘাত যেন আফগানিস্তানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। খেলনা বন্দুক হাতে অদৃশ্য শত্রুকে শেষ করার মাধ্যমেই হয়তো ঈদ উদযাপন করছে ছোট্ট শিশুটি। ছবি: রয়টার্স
