২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে প্রথম সফরে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ও তার নববিবাহিত স্ত্রী মেগান মার্কল এ বছর অক্টোবরে রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যাচ্ছেন। একইসঙ্গে তারা ফিজি এবং টোঙ্গাও ভ্রমণ করবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Jun 2018, 12:01 AM

Updated : 08 Apr 2022, 06:32 PM

হ্যারি ও মেগানের বিয়ের পর এটিই হবে তাদের প্রথম রাষ্ট্রীয় সফর। বাবা প্রিন্স চার্লস ও মা প্রিন্সেস ডায়ানার পদাঙ্ক অনুসরণ করেই হ্যারি দম্পতি এ সফরে যাচ্ছেন।

চার্লস এবং ডায়ানাও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তাদের প্রথম রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন।

অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সরকারের আমন্ত্রণে হ্যারি ও মেগান সেখানে যাচ্ছেন। আর যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরের অনুরোধে তারা ফিজি ও টোঙ্গা ভ্রমণ করবেন বলে জানিয়েছে কেনসিংটন প্যালেস।

১৯৮৩ সালে প্রিন্স চার্লস এবং ডায়ানা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর করেছিলেন। এ সফরে তারা ৪১ দিন বিদেশে কাটিয়েছিলেন।

এরপর ২০১৪ সালের এপ্রিলে হ্যারির ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ১৮ দিন এ দুটি দেশে ভ্রমণ করেছিলেন।