২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আইএসের অবস্থানে ইরাকের বিমান হামলা

প্রতিবেশী সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে বিমান হামলা চালানো শুরু করেছে ইরাক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 02:40 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

বৃহস্পতিবার ইরাকি বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গি বিমানগুলো সুন্নি জঙ্গিগোষ্ঠীটির সদস্যদের দখলে থাকা একটি এলাকা ধ্বংস করে দেয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আইএস ইরাকে মূলত পরাজিত হলেও সিরিয়ার সীমান্তজুড়ে এখনও একটি হুমকি হয়ে বিরাজ করছে। এই হুমকি মোকাবিলা করতেই সিরিয়ার গোষ্ঠীটির অবস্থানগুলোতে অভিযানে নেমেছে ইরাকি বিমান বাহিনী।

নতুন করে শক্তি সঞ্চয় করা ইরাকি বিমান বাহিনীতে বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি ২১টি এফ-১৬ জঙ্গিবিমান আছে।

বুধবার রাতে রাজধানী বাগদাদে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হওয়ার পরদিন থেকে সিরিয়ায় আইএসের অবস্থানে হামলা চালাতে শুরু করল ইরাকি সামরিক বাহিনী।